• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রংপুর
  • দিনাজপুর
  • ফুলবাড়ী

ফুলবাড়ীতে আশ্রয়ণ প্রকল্পের ২৪৬ পরিবারের মানববন্ধন, সড়ক-ড্রেনেজসহ নানা দাবিতে বিক্ষোভ

দিনাজপুর প্রতিনিধি
  ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮:০৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের বালুপাড়া আশ্রয়ণ প্রকল্পের প্রায় ২৪৬টি পরিবারের বাসিন্দারা দীর্ঘদিন ধরে নানা সমস্যায় বসবাস করছেন। প্রকল্প এলাকায় প্রায় এক কিলোমিটার কাঁচা সড়ক পাকাকরণ, পানি নিষ্কাশনের ব্যবস্থা, বিদ্যালয় ও মাদরাসা প্রতিষ্ঠাসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন তারা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে খয়েরবাড়ী বালুপাড়া আশ্রয়ণ প্রকল্প এলাকায় এ কর্মসূচি পালন করেন আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা।

এ সময় বক্তব্য দেন আশ্রয়ণ প্রকল্পের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, বাসিন্দা সাইদুর রহমান, ফেরদৌসী আরা, মনজিলা বেগম ও রামপ্রসাদসহ অনেকে।

বাসিন্দারা জানান, উপজেলার ৫ নম্বর খয়েরবাড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত খয়েরবাড়ী বালুপাড়া আশ্রয়ণ প্রকল্পে প্রায় ২৪৬টি পরিবার বসবাস করছে। তাদের থাকার জায়গা দেওয়া হলেও দীর্ঘদিন ধরে চলাচলের রাস্তা, পানি নিষ্কাশনসহ বিভিন্ন সমস্যার সমাধান হয়নি।

তাদের অভিযোগ, খয়েরবাড়ী বাজারগামী মূল পাকা সড়ক থেকে বালুপাড়া আশ্রয়ণ প্রকল্প পর্যন্ত প্রায় এক কিলোমিটার মাটির সড়ক রয়েছে। বর্ষা মৌসুমে সড়কটি কাদা-পানিতে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে রিকশা, ভ্যানসহ অন্যান্য যানবাহন চলাচলে দুর্ভোগ পোহাতে হয়।

আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা বলেন, তাদের অধিকাংশই শ্রমজীবী। অনেকেই রিকশা-ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। বর্ষায় রাস্তার বেহাল অবস্থার কারণে অনেক সময় রিকশা-ভ্যান নিয়ে বের হতে পারেন না। এতে আয়-রোজগার বন্ধ হয়ে পরিবার-পরিজন নিয়ে আর্থিক সংকটে পড়তে হয়।

এ ছাড়া সামান্য বৃষ্টিতেই আশ্রয়ণ প্রকল্পের বিভিন্ন স্থানে পানি জমে দীর্ঘদিন জলাবদ্ধতা সৃষ্টি হয় বলে অভিযোগ করেন তারা। এতে মশা-মাছির উপদ্রব বাড়ার পাশাপাশি বিভিন্ন পানিবাহিত রোগের আশঙ্কা দেখা দিয়েছে।

বাসিন্দাদের দাবি, প্রকল্প এলাকায় একটি স্কুল, একটি মাদরাসা ও একটি কবরস্থানের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি প্রকল্পের আশপাশে থাকা সরকারি জমি তাদের চাষাবাদের জন্য ব্যবহারের সুযোগ দেওয়া এবং কর্মহীন বাসিন্দাদের কর্মসংস্থানের ব্যবস্থা করারও দাবি জানান তারা।

তারা আরও অভিযোগ করেন, আশ্রয়ণ প্রকল্পের অনেক বাসিন্দা ফুলবাড়ী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ভোটার হলেও নাগরিক সুবিধা ও উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে তারা বৈষম্যের শিকার হচ্ছেন। সড়ক, ড্রেনেজসহ প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত রয়েছেন বলে দাবি করেন তারা।

আশ্রয়ণের সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান জানান, এসব সমস্যা সমাধানের জন্য এর আগে উপজেলা প্রশাসনের কাছে একাধিকবার আবেদন করা হয়েছে। সর্বশেষ গত ২২ সেপ্টেম্বর ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসকের কাছে লিখিত আবেদন করা হয়েছে।

আবেদনে খয়েরবাড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত বালুপাড়া আশ্রয়ণ প্রকল্পের প্রায় এক কিলোমিটার কাঁচা রাস্তা দ্রুত পাকাকরণ, প্রকল্পের অভ্যন্তরে পানি নিষ্কাশনের জন্য নদীর সংযোগ পর্যন্ত প্রয়োজনীয় ড্রেন নির্মাণ, একটি স্কুল প্রতিষ্ঠা এবং কবরস্থানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। বাসিন্দারা দ্রুত এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

আরও পড়ুন

পেকুয়া-কুতুবদিয়ায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ ও স্লুইসগেট দ্রুত সংস্কারের উদ্যোগ

মানিকগঞ্জে ১৩টি ঘোড়া জবাই, মাংস প্রক্রিয়াজাতের অভিযোগে ৯ জনের কারাদণ্ড

ইটভাটার দূষণ বন্ধে দ্রুত নীতিমালার আওতায় আনার উদ্যোগ: পরিবেশ প্রতিমন্ত্রী

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।

/অ

  • ফুলবাড়ী
  • মানববন্ধন
এ সম্পর্কিত আরও খবর
বগুড়ায় বিচারকের পুনঃপদায়ন বাতিলের দাবিতে আইনজীবীদের মানববন্ধন
বগুড়ায় বিচারকের পুনঃপদায়ন বাতিলের দাবিতে আইনজীবীদের মানববন্ধন
ফুলবাড়ীতে মাদক বিক্রির প্রতিবাদ করায় হামলার অভিযোগ, সংবাদ সম্মেলন
ফুলবাড়ীতে মাদক বিক্রির প্রতিবাদ করায় হামলার অভিযোগ, সংবাদ সম্মেলন
কলাপাড়ায় জীবাশ্ম জ্বালানি বন্ধের দাবিতে মানববন্ধন
কলাপাড়ায় জীবাশ্ম জ্বালানি বন্ধের দাবিতে মানববন্ধন
ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ছাদ ধসের ঘটনাস্থল পরিদর্শনে এমপি
ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ছাদ ধসের ঘটনাস্থল পরিদর্শনে এমপি
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X